শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বেড়েই চলছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে সাধারণ মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৩:০২ পিএম
ফরিদগঞ্জে বেড়েই চলছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে সাধারণ মানুষ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও ছিটকে চোর আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

জানা যায়, গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৮ থেকে ১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। কিন্তু এসকল মোটরসাইকেল কে বা কাহারা এই চুরি করেছে তা এখনো জানা যায় নি। যদিও সন্দেহ ভাজন কয়েক জনকে ফরিদগঞ্জ থানা পুলিশ ইতি পূর্বে আটক করেছে কিন্তু তাদের কাছ থেকে কোন মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়নি।

৬ নভেম্বর শনিবার উপজেলার কড়ৈতলী গ্রামের মিঠুন চন্দ্র দাসের বাড়ি থেকে টিভিএস কোম্পানির ১২৫ সিসির একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এঘটনায় তিনি থানায় একটি লিখিত জিডি করেছেন।

খোঁজ নিয়ে আরো জানা যায়, এর আগের দিন ৫ নভেম্বর রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকার কারী বাড়ি থেকে মো. সোহেল কারীর লাল রংয়ের একটি ডিসকবার ১০০সিসির মোটরসাইকেল নিয়ে যায়। গত কয়েক দিন আগে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক মোঃ মোজাম্মেল হকের এফআসি মোটর সাইকেল চুরি হয়। পশ্চিম ভাওয়াল গ্রামের পাটওয়ারী বাড়ি থেকে একটি এফজেট মোটরসাইকেল চুরি হয়। ৩০ অক্টোবর রুপসা উত্তর ইউনিয়ের রুপসা বাজার থেকে একটি সাদা রংয়ের এফআসি মোটরসাইকেল চুরি হয় যার সিসি ক্যামেরা ফুটেজ থাকলেও চোর সনাক্ত করতে পারেনি পুলিশ।

Model Hospital

এদিকে ৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সাউন্ড মেশিন, ইকু মেশিন ও হাউজার মেশিন চুরি হয় বলে উক্ত মসজিদ কমিটির লোকজন জানান। এই তিনটি মেশিনে মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
চুরির বিষয়ে উপজেলার সচেতন মহল দাবী করছেন মাদকের প্রবনতা বেড়ে যাওয়ায় বাড়ছে চুরির ঘটনা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এরি মধ্যে আমরা কয়েকটি মোটর সাইকেল চুরি হওয়ার খবর পেয়েছি, জিডি মূল্যে চোর চক্র ধরার অভিযান অব্যাহত রয়েছে, ইতি পূর্বে চোর সন্দেহে কয়েক জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এলকার লোকজন সচেতন হলে এই চুরি কিছুটা রোধ করা সম্বভ হবে বলে তিনি মনে করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital