বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম
ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিএনপির আয়োজনে  উপজেলার শ্রীরায়েরচরের বাংলাবাজার, ছেংগারচর বাজার, সুগন্ধী এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমানান টিপু’র নিজ বাড়ীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন ৷

নির্বাচনী গণসংযোগ উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মনজুর আহাম্মদ মামুন, আব্দুল আজিজ ইমন, মোশারফ আহাম্নদ মুরাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ বিএনপি, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

গণসংযোগকালে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সকল ভেদাবেদ ভুলে সবাইকে একমঞ্চে এসে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে এবং চাঁদপুর-২ আসনটি বিএনপিকে উপহার দেওয়ার লক্ষ্যে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার আহবান জানান ৷

Model Hospital

ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, নির্বাচন এলেই বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। এবারও ফেব্রুয়ারিক নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর এই কাজের মধ্যে দিয়েই আমাদের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে।

ডঃ জালাল উদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনার জন্য ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার যেন প্রতিটি মানুষ তার মূল্যবান ভোটটি ধানের শীষে দিতে পারে সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে।

দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ড. জালাল উদ্দিন বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের সৈনিক। জাতির স্বার্থে, দেশের স্বার্থের প্রয়োজনে আমরা সব আত্মত্যাগে প্রস্তুত। আমাদের নেতা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আমরাও সবাই একসঙ্গে থাকব বলে উনাকে আশ্বস্ত করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital