শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম
চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
উৎসবমুখর এবং সুশৃংখল পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে চাঁদপুরে বৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার ৮ উপজেলায় একযোগে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর চাঁদপুরজেলার ৮ উপজেলায় ১৩টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬ শতাধিক কিন্ডার গার্টেনের নার্সারি থেকে ৫ম শ্রেণির প্রায় ৮৩৮৬ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার ২টি কেন্দ্রে ১৭৯৮জন, হাজীগঞ্জ উপজেলার ৩টি কেন্দ্রে ২০৯৪ জন, ফরিদগঞ্জ উপজেলার ২টি কেন্দ্রে ১৩৭৫ জন, মতলব উপজেলার ২টি কেন্দ্রে ৯৯৯, হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে ৬৭৯জন, শাহরাস্তি উপজেলার ১টি কেন্দ্রে ৭৫২জন, কচুয়া উপজেলার ২টি কেন্দ্রে ৬৮৯পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্রর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নূর খান, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলার শাখার সভাপতি গোলাম হোসেন টিটো, সহ-সভাপতি মাহমুদা খানম, আইবি হীরা, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, চাঁদপুর সদর উপজেলার আল আমিন একাডেমী ছাত্রী শাখা কেন্দ্রের সদস্য সচিব কবিতা সাহা, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ,  সদস্য শতাব্দী আচার্জ, মোবাশ্বেরা খাতুন রানী, ফারহানা ইভা, লেডি প্রতিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সদস্য সচিব আবুল বাশার, যুগ্ম সদস্য সচিব ফজলুল রহমান রুবেল প্রমুখ।

হাজীগঞ্জ উপজলার কেন্দ্র -১ কেন্দ্র নির্বাহিত হিসেবে মো. শাহজাহান, কেন্দ্র সচিব টুটুল ভদ্র, হল সুপার মো. ইব্রাহীম মির্জা, কেন্দ্র -২ নির্বাহী হিসেবে মো. আক্তার হোসেন মজুমদার, কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ মজুমদার, হল সুপার মো. আবুল ফারাহ্ মজুমদার, কেন্দ্র-৩ নির্বাহী হিসবে মো. এনায়েত হোসেন মজুমদার, হল সুপার মো. শফিকুর রহমান, হল সুপার মো. বজলুল ইসলাম। কচুয়া উপজেলায় নির্বাহী হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক কাজী মো. নরুল ইসলাম, কেন্দ্র সচিব অধ্যক্ষ আল্লামা শাহ মোহাম্মদ জাকিরউল্লাহ্, হল সুপার মোহাম্মাদ আলী।

Model Hospital

মতলব উপজেলায় কেন্দ্র নির্বাহী হিসেবে ফারুক আহম্মেদ বাদল, কেন্দ্র সচিব আব্দুর রব, হল সুপার মো. মোস্তফা কামাল।

ফরিদগঞ্জ উপজেলার দুইটি কেন্দ্রে কেন্দ্র নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক শাহমুব জুয়েল ও স্বজন দাসগুপ্ত, কেন্দ্র সচিব রেজাউল করিম মাসুদ, হল সুপার মাও. মো. জাকির হোসেন। শাহরাস্তি উপজেলায় কেন্দ্র নির্বাহী হিসেবে মাও. বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব মো. আলী আজগর মিয়াজী, হল সুপার মো. তাহের সুমন।
হাইমচর উপজেলায় কেন্দ্র নির্বাহী হিসেবে মৃদুল কান্তি দাস, কেন্দ্র সচিব মো. তাজুল ইসলাম, হল সুপার মাওলানা মো. হাফিজুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital