বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে লায়ন হারুনুর রশিদের উঠান বৈঠক

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০৮ পিএম
ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে লায়ন হারুনুর রশিদের উঠান বৈঠক

গুপ্টি পশ্চিম ইউনিয়নে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লায়ন হারুনুর রশিদের উঠান বৈঠক।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে পূর্ব লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশিদ বলেন, “২০০২ সালে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হই। তখন থেকে এখন পর্যন্ত বিএনপির সাথেই আছি। গত ১৮ বছর আমাদের নেতাকর্মীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেননি। তাদের বিরুদ্ধে ২৮৭টি মামলা ছিল, যার মধ্যে দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে। এসব মামলায় বিভাগীয় পর্যায়ে হাজিরা দিতে হতো। ২৬ মাস আমাদের নেতাকর্মীরা চট্টগ্রামে থেকে না খেয়ে-কষ্টে দিন কাটিয়েছেন। একটি মামলায়ই খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। তবুও আমি কখনো নেতাকর্মীদের ছেড়ে যাইনি।
এমপি থাকাকালীন ফরিদগঞ্জের উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করেছি। সামনে সুযোগ পেলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজী, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital