শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম
বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : ড. জালাল উদ্দিন

মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে ধানের শীষ প্রতীকের পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না। সোমবার বিকালে মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে ধানের শীষ প্রতীকের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন আরো বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপির জনপ্রিয়তা যখন তুঙ্গে তখনই কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশীয় বিদেশী ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করার পায়তারা করছে। এমন অবস্থায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। চাঁদপুর-২ আসনে ধানের শীষ বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে।
তিনি বলেন, চাঁদপুর-২ আসনে আমাকে ধানের শীষ পাই নি, পেয়েছে সকল নেতাকর্মী। এই ধানের শীষ আমার নয়, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সকলের। তাই আসুন দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কাজ করি।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ। এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় মিছিলে মিছিলে যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital