শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি রুহুল হত্যার আসামি ডাকাত সর্দার রবিন গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম
ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি রুহুল হত্যার আসামি ডাকাত সর্দার রবিন গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত (৩১) অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
গতকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাতে র‌্যাব–১১ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও এলাকার হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে এর পূর্বে ও হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।
ডাকা রবিন ১১ নভেম্বর মঙ্গলবার রাত প্রায় ১০ টার দিকে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকার সমিতির পোলের গোড়ায় সিটি কম্পানির বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাত রবিন ও তার সহযোগী। তারা রুহুল আমিনের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে রুহুল আমিন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে। চিৎকারে বিব্রত হয়ে ডাকাত রবিন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন। এরপর তারা বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপনে থাকে।
গুলিবিদ্ধ হয়ে নিহত রুহুল আমিনের বাবা অঙ্গাতনামা আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর ফরিদগঞ্জ থানা থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী একাধিক অভিযান পরিচালনা করেন। ডাকাত সর্দার রবিন ও তার সহযোগী খুবই ধুরন্ধর হওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গুলি করে হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত ঘটনাটির রহস্য উন্মোচন ও জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি করে। র‌্যাব
আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাত সর্দার রবিনকে আজ ১৮ নভেম্বর ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার সহযোগী পলাতক আসামির সন্ধানে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান অব্যাহত রেখেছে।
ডাকাত ও হত্যা মামলার আসামি রবিন র‌্যাবের হাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, র‌্যাব রবিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে। বিকেলের মধ্যে ফরিদগঞ্জ থানা প্রেরণ করবে র‌্যাব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital