বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে মোমবাতি মার্কার প্রচারণা

খোদাভীরু নেতৃত্বই পারে সমাজ ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন ঘটাতে : সাংবাদিক আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম
খোদাভীরু নেতৃত্বই পারে সমাজ ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন ঘটাতে : সাংবাদিক আহসান উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে।

তিনি সোমবার (১৭ নভেম্বর ২০২৫) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ তরপুরচণ্ডী হাফেজ মমতাজউদ্দিন সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে মাহফিলের কার্যক্রম।

মধ্য রাতে মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোমবাতি প্রতীকের প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মৃত্যু মানুষের অনিবার্য। মানুষের মৃতদেহ কবরে শায়িত করানোর সময় ‘বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ’ বলে অর্থাৎ আল্লাহর নামে রাসুলের মিল্লাতে রাখা হয়। বিষয়টা যদি আমার একটু ভাবি- তাহলে আমরা আমাদের পার্থিব জীবনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এঁর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ অনুসরণ করার কথা না। অথচ এদিকে আমরা বড়ই বেখবর।

আল্লাহ পাক কোরআন মাজীদেও বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসুলের সর্বোত্তম আদর্শই হচ্ছে একমাত্র অনুসরণীয়। তাহলে আমাদের জন্য অনুসরণযোগ্য রাসুলের আদর্শ ব্যতীত অন্য কিছু হতে পারে না। তিনি বলেন, রাষ্ট্র বলি, সমাজ বলি, আর দল বলি- সর্বক্ষেত্রে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সমাজ পরিবর্তন হয় না। সমাজ এবং রাষ্ট্র থেকে দুর্নীতি, অপশাসন, দুরাচার দূরীভূত হয় না। তার একমাত্র কারণ হচ্ছে- আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতার পালাবদলে যে চেয়ারে বসেন তার নৈতিক চরিত্রের অবক্ষয়।

Model Hospital

নৈতিক চরিত্রের অবক্ষয় যতদিন দূর না হবে ততদিন মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। আর এই অবক্ষয় দূর হতে পারে একমাত্র খোদাভীরুতা। মানুষের অন্তরে যখনই খোদাভীরুতা তথা আল্লাহর ভয় জাগ্রত হবে, তখনই মানুষ স্রষ্টার গুণাবলীতে চরিত্রবান হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শে আদর্শবান হবে।

তখনই সমাজ এবং রাষ্ট্রে শান্তি, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সে জন্যই সকল নির্বাচনেই সৎ এবং খোদাভীরু জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এ কথাগুলোই বলে আসছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে মোমবাতি প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

মাহফিলে বয়ান করেন মাওলানা সাইফুল ইসলাম বাগদাদী, পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জোবায়ের, মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরী, মাওলানা আব্দুল হান্নান নিজামী, মাওলানা নোমান আহমেদ প্রমুখ।

মাহফিলে তিনজন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়। সবশেষে মিলাদ কিয়াম ও মোনাজাত এবং তবররুক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital