শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডা. আহসানুল কবিরের পদোন্নতিতে শাহরাস্তি পপুলার হাসপাতালের সংবর্ধনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম
ডা. আহসানুল কবিরের পদোন্নতিতে শাহরাস্তি পপুলার হাসপাতালের সংবর্ধনা
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন কনসালটেন্ট এবং কুমিল্লা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. আহসানুল কবিরকে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শাহরাস্তি পপুলার হাসপাতাল ও উপজেলা প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পপুলার হাসপাতাল মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আফতাব উদ্দীন,পপুলার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিফ কাউসার, গাইনি বিশেষজ্ঞ ডা. তাসলিমা আক্তার হিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, দৈনিক খবরের কাগজের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ ফয়েজ আহমেদ, পপুলার হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. সাইফুল কবির সুমন, পরিচালক মাহফুজুল কবির, সমাজসেবক মোঃ মিজানুর রহমান, হাসপাতালের স্টাফ নিয়ামত উল্লাহ অভি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকগণ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ডা. আহসানুল কবির তার দক্ষতা, মানবিক সেবা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে শাহরাস্তি ও আশপাশের এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তার পদোন্নতি শাহরাস্তিবাসীর জন্য গর্বের।
ডা. আহসানুল কবির বলেন,“মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই চিকিৎসা পেশায় আসা। ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। সবাই দোয়া ও সহযোগিতা করবেন।
প্রসঙ্গত, তিনি শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ আউয়ালের মেঝো ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, মেডিসিন, বাতজ্বর ও ডায়াবেটিস চিকিৎসায় বিশেষ সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি শাহরাস্তি দাতব্য প্রতিষ্ঠান ‘মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় ভূমিকা রেখে চলেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital