বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লোকগবেষক কাদের পলাশকে নিয়ে ‘লেখকের মুখোমুখি’ অনুষ্ঠান কাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম
লোকগবেষক কাদের পলাশকে নিয়ে ‘লেখকের মুখোমুখি’ অনুষ্ঠান কাল
কবি, কথাকার ও লোকগবেষক কাদের পলাশ-এর ৪০তম জন্মদিন উপলক্ষে ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টায় লেখকের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে চাঁদপুর সাহিত্য পরিষদ।

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে কাদের পলাশের কবিতা বিষয়ক আলোচনা করবেন জাহিদ নয়ন। নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী খোকন মজুমদার। কথাসাহিত্যে নিয়ে আলোচনা করবেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক। উপন্যাস নিয়ে আলোচনা করবেন কবি নুরুন্নাহার মুন্নি। প্রবন্ধ ও লোকগবেষণাচর্চার স্বরূপ নিয়ে আলোচনা করবেন সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। ছোটকাগজ ত্রিনদী সম্পাদনা বিষয়ে আলোচনা করবেন কবি দেওয়ান মাসুদ রহমান।

পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত লেখক-পাঠকবৃন্দ লেখকের চর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন কাদের পলাশ। এছাড়া স্মৃতিচারণামূলক আলোচনা করবেন চাঁদপুর সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান ও আশিক বিন রহিম।

এ অনুষ্ঠানে চাঁদপুরের লেখক, গবেষক, সাহিত্যানুরাগী, পাঠকবৃন্দদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

Model Hospital

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।