শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে অর্থ প্রদান করলো বাতিঘর মানবকল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম
অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে অর্থ প্রদান করলো বাতিঘর মানবকল্যাণ সংস্থা
একজন অসহায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করলেন সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে তার পরিবারের সদস্যদের হাতে এ  সহযোগিতার অর্থ তুলে দেন সংগঠনটির সদস্যরা।
অসহায় ওই মেয়েটি বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নে। ছোট বেলা থেকে নানার বাড়িতে বেড়ে উঠা তার। মা-বাবা খোঁজ না নিলেও ভিক্ষা ভিত্তি করে তাকে লালন পালন করে নানু।
এ বিষয়ে সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার  সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন জানান, বাতিঘর মানবকল্যাণ সংস্থা সব সময় গরিব অসহায় মানুষের পাশে থাকে। এই বোনটির সম্মানহানির বিষয়টি চিন্তা করে তার নাম প্রকাশ করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হয়েছে তার বিয়ে সম্পন্ন করতে।
সংগঠনটির প্রতিষ্ঠা মো. হোসাইন পাটোয়ারী জানান, সমাজের বিভিন্ন বিত্তবানদের  থেকে অর্থ সংগ্রহ করে এসব মানবিক কাজ করছি। এই অসহায় মেয়েটির বিয়ে সম্পন্ন করতে হাজীগঞ্জ গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কাউছার হোসেন লিটন সহ অনেকে আর্থিক সহযোগিতা করেন।
সহযোগিতা প্রদান কালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ ও তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী।
উল্ল্যেখ, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছে। শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital