বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শনে: এডভোকেট শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম
তরপুরচন্ডীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শনে: এডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডীতে মোঃ হাবিবুর রহমানের বসতঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন সদর-হাইমচর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

রবিবার (২৩ নভেম্বর) সকালে তিনি তরপুরচন্ডী ইউনিয়নের তেতুলতলার পূর্বপাশে ৪নং ওয়ার্ডস্থ ক্ষতিগ্রস্ত মোঃ হাবিব মিজির বাড়িতে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রান্নাঘর থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে একমাত্র ঘরটি ভস্মীভূত হয়ে হাবিবুর রহমান চরম বিপর্যস্ত অবস্থায় খোলা আকাশের নিচে আছে । আগুনে তাদের সব ধরনের ব্যবহৃত সামগ্রী, কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে যায়। এমপি প্রার্থী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মুহাম্মদ ইমরান খান, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

এদিকে এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital