বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী নারী সংস্থার কম্বল পেয়ে দুঃখীদের মুখে ফুটল হাসি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম
বিজয়ী নারী সংস্থার কম্বল পেয়ে দুঃখীদের মুখে ফুটল হাসি

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে পুরান বাজার ৩নং ওয়ার্ড দাসপাড়ায় কম্বল বিতরণ করেন ফাউন্ডার তানিয়া ইস্তিয়াক খান।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে পুরান বাজার ৩নং ওয়ার্ড দাসপাড়ায় কম্বল করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) পুরানবাজারের দাস পাড়ার বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিজয়ীর শীতের উষ্ণ ভালবাসার উপহার কম্বল বিতরন করেন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এ সময় তিনি বলেন, প্রতি বছর গরিব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় কম সামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। পর্যায়ক্রমে অঞ্চলভেদে পুরো শীতেই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফোটবে সবার মুখে।

তিনি আরো বলেন, গত সপ্তাহে আমরা এই এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং শতাধিক কম্বল বিতরন করেছিলাম। কিন্তু আগত রোগীর সংখ্যা বেশী হওয়ায় সবাই কম্বল দিতে পারি নাই। তাই আজকে আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিয়ে আসি আর এলাকাবাসীর উষ্ণ ভালবাসা গ্রহন করি।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মিজানুর রহমান, এলাকার সুধীজনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital