বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহর ও বিভিন্ন ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম
চাঁদপুর শহর ও বিভিন্ন ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।

তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দিনভর চাঁদপুর শহরে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। পৌরসভার ১০নং ওয়ার্ড, ৭ ও ৮নং ওয়ার্ড এবং সদর উপজেলার কল্যাণপুর ও বালিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য কিছু এলাকায় তিনি গণসংযোগ করেন। ১০নং ওয়ার্ডের আদালত পাড়া, নতুন বাজার, হাজী মহসিন রোড, ৭ ও ৮নং ওয়ার্ডের কিছু এলাকায় এবং কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর, রালদিয়া, ময়দানখোলা এবং বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী এলাকায় গণসংযোগ করেন। এসব এলাকার ব্যবসায়ী, শ্রমিক, আলেম ওলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং মোমবাতি মার্কায় ভোট চান।

এ সময় তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে, কেহ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না এটাই হচ্ছে প্রকৃত ধার্মিকের নীতি। ইসলামের শিক্ষাও তাই। আর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সংখ্যা গরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষদের। তাহলেই আর কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় না। এই নীতি আদর্শে বিশ্বাসী হয়ে সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিয়ে শান্তি ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের সুযোগ দিতে তিনি সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

Model Hospital

চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital