বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে বেকারিকে অর্থদণ্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ এম
শাহরাস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে বেকারিকে অর্থদণ্ড
শাহরাস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে বি-বাড়িয়া ফুড এন্ড বেকারী-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার  (২৭ নভেম্বর) দুপুরে শাহরাস্তি পৌরশহরের কাজিরকামতা মহল্লায় কোম্পানির কারখানায় উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
এতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারার যথাযথ প্রয়োগ করে এ দণ্ড প্রদান ও আদায় করেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে দেখা যায়, বেকারিটি স্বাস্থ্যবিধি না মেনে ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করছিল।ওই সময়  সংশ্লিষ্ট ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী অর্থদণ্ড প্রদান  করা হয়। অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, খাদ্যের গুণগত মান নিয়ে কোনো আপস নেই।
জনগণের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে দেখা হচ্ছে। আইন অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
অভিযানে শাহরাস্তি মডেল থানার এসআই মোহাম্মদ মনির হোসেন সঙ্গীয় ফোর্স এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা  সহযোগিতা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।