বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদমুখ’র ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পলাশ, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম
চাঁদমুখ’র ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পলাশ, সম্পাদক জাকির

চাঁদপুর সাহিত্য একাডেমিতে ৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’-এর বিশেষ সাধারণ সভা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শিশির-এর সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসেল পারভেজ, নাজমুল ইসলাম, মো. শাহাবুদ্দিন এবং সাইফুল ইসলাম সুমন।

এরপর বক্তব্য ও মতামত উপস্থাপন করেন—এমআরএম শোভন, শওকত হোসেন দিপু, সুলতান মাহমুদ, ইমরান শাকির ইমরু, কেএম সালাউদ্দিন, নাজমুন নাহার, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান, মুহাম্মদ হানিফ, এইচএম জাকির এবং রাশেদ শাহরিয়ার পলাশ।

সভার আলোচনার এক পর্যায়ে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি মোহাম্মদ কামরুল হাসান উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের জন্য সভার মতামত চান। এই পর্বে চাঁদমুখ-এর প্রতিষ্ঠাতা এইচএম জাকির নতুন কমিটির সভাপতি হিসেবে রাশেদ শাহরিয়ার পলাশ-এর নাম প্রস্তাব করেন।

Model Hospital

প্রস্তাবটি সমর্থন করেন শাহমুব জুয়েল ও শওকত হোসেন দিপু। পরবর্তীতে শাহমুব জুয়েল নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এইচএম জাকির-এর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন আব্দুল আজিজ শিশির এবং মোহাম্মদ কামরুল হাসান। সবার জোর করতালি ও সর্বসম্মত মতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব তাঁদের অর্পণ করা হয়।

সভায় সবাই ৩ বছর মেয়াদি ১৫-২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার প্রস্তাব গ্রহণ করেন। উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পদক প্রতিষ্ঠাকালীন সদস্যদের পরামর্শ ও মতামত সাপেক্ষে সর্বসম্মতির ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শাহমুব জুয়েল ও মুহাম্মদ ফরিদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আই.কে হেলাল ও সুলতান মাহমুদ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন দিপু, আব্দুল খালেক মুন্সি ও মুহম্মদ ওয়ালীউল্ল্যাহ ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে.এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ইমরান শাকির ইমরু, নারী বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আল আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান পাটওয়ারী, শেখ মহিউদ্দিন রাসেল, মোহাম্মদ কামরুল হাসান, তাছলিমা মুননী, ওয়ালিদ হোসেন, মোহাম্মদ হানিফ ও এমআরএম শোভন।

নবগঠিত কমিটির সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ বলেন—“চাঁদমুখ শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়; এটি আমাদের সৃষ্টিশীল পরিবার। নতুন দায়িত্ব আমাকে সমাজসেবায় আরও গভীরভাবে উদ্বুদ্ধ করবে। তিন বছরের এই মেয়াদে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক এইচএম জাকির বলেন—“চাঁদমুখ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সমাজসেবামূলক অনেক কাজ করেছি, যা এই অঞ্চলের মানুষের মনে গেঁথে আছে। আমরা সমাজসেবায় আরও কাজ করতে চাই। এ কাজে সরকারি-বেসরকারি পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবার সহযোগিতা আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।”

উল্লেখ যে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নানান সামাজিক কার্যক্রমের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে আসছে চাঁদমুখ। আগামীদিনে আরও সৃজনশীল কাজ করার প্রত্যয়ে এগিয়ে যেতে চায় সংগঠনটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।