বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম
কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা

কচুয়ায় ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীকে সন্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন শিক্ষকরা।

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরীকে বদলজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবার।

শনিবার সকালে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশীর আলম ও আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন সোহাগ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বিদায়ী অতিথি ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীকে ফুল দিয়ে সম্মাননা জানানো হলে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

স্বাগত বক্তব্য দেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক। তিনি ইউএনওর মানবিক কর্মকাণ্ড, শিক্ষা খাতের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন।

Model Hospital

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবির, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ, শিক্ষক সমিতির আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া এবং বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন প্রমুখ।

বক্তারা ইউএনও হেলাল চৌধুরীর প্রশাসনিক দক্ষতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডের প্রসংশা করেন। তাঁরা বলেন, কচুয়ার শিক্ষা অঙ্গনে তাঁর ইতিবাচক ছাপ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital