রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দ্রায় ২ যুবক থেকে ১৪কেজি গাঁজা উদ্ধার; নেপথ্যে কারা!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১০ পিএম
চান্দ্রায় ২ যুবক থেকে ১৪কেজি গাঁজা উদ্ধার; নেপথ্যে কারা!

রাজনৈতিক দলের নাম ব্যবহার করে রমরমা মাদকের ব্যবসা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের ২ যুবক থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারী মধ্যরাতে চান্দ্রা চৌরাস্তা এলাকা থেকে যুবকদের গাঁজাসহ আটক করা হয়। আর এর পরপরই বিষয়টি সচেতন মহলে আবারো আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী গণমাধ্যমকর্মীদের বলেন, কতিপয় লোক শহরের অদূরের এই চান্দ্রা ইউনিয়নটি মাদকের চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে ইউনিয়নের বদনাম করে দিচ্ছে। আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে চাই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে পুলিশ যেন ইউনিয়নকে মাদকের ছোবল থেকে মুক্ত করে। যেকোন প্রয়োজনে দল-মত-নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমি মাদকের বিরুদ্ধে সব সময় পুলিশসহ প্রশাসনের সহযোগিতায় নিয়োজিত থাকবো।

এদিকে পুলিশের এই মাদক বিরোধী অভিযানের পর পরই সোশ্যাল মিডিয়ায় চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সাম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের বেশ কিছু ছবি গণমাধ্যমকর্মীদের দৃষ্টিগোচর হয়। এতে দেখা যাচ্ছে চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সেই ছবিগুলোতে সরব ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়ার মৃত শাহজাহান গাজীর ছেলে সালাম গাজী (৩৭)। আর তাতেই ইউনিয়ন যুবলীগের ছত্রছায়াকে পুঁজি করে অনুপ্রবেশকারীরা মাদক ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের।

Model Hospital

এদিকে অভিযান প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন, এএস আই হেলাল উদ্দিন, এ এস আই মোঃ শহিদুল্লাহ, এ এস আই শাখাওয়াত হোসেন জানান, চাঁদপুর সদর মডেল থানাধীন ১২নং চান্দ্রা ইউপিস্থ ৮নং দক্ষিন বালিয়া সাকিন চান্দ্রা চৌরাস্তা টু চান্দ্রা বাজারগামী সড়কে জসিম মিজির বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ২ যুবককে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় হচ্ছেন কুমিল্লা জেলা সদর দক্ষিণের জুলাই সুদর্নপুর গ্রামের সেকান্দার কাজীর বাড়ীর মৃত আঃ রহমানের ছেলে মোঃ ইয়াছিন (৪১) এবং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়ার মৃত শাহজাহান গাজীর ছেলে সালাম গাজী(৩৭)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছে।

এদিকে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু ও তাজুল ইসলাম মিয়াজী দলের সাংগঠনিক অনুষ্ঠানগুলোতে পূর্বেই ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের নিশ্চিত করেছেন অনুপ্রেবশকারীদের বিরুদ্ধে সতর্ক হতে হবে এবং মাদকসহ সামাজিক ব্যাধিমূলক অপকর্মে কারো সংস্পৃক্ততা পাওয়া গেলে তাদেরসহ তাদের আশ্রয় পশ্রয়দাতাদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি চলমান থাকবে।

চান্দ্রা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সচেতন ব্যক্তি জানান, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়কের নেতৃত্বে অন্যান্য যুবলীগের সদস্যরা মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সদস্য কালা চান গাজী ও ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম গাঁজা পাচারকারী ও বিক্রির সাথে জড়িত রয়েছে। তাদের গডফাদার চান্দা যুবলীগের যুগ্ন আহবায়ক ঢাকায় কাপড়ের ব্যবসা অন্তরালে বিভিন্ন জায়গায় মাদকের বড় চালান পাচার করে। পুলিশের হাতে গাঁজাসহ আটক হওয়া সালাম গাজী চান্দ্রা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও মাদক ব্যবসায়ী কালাচান গাজী এবং শাহ আলমের ঘনিষ্ঠ বন্ধু। তারা একই সাথে কক্সবাজার ঘুরতে গিয়ে মাদকের বড় বড় চালান এনে চান্দ্রা ইউনিয়নসহ অন্যান্য এলাকায় পাচার করেছে। চান্দ্রা ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে হলে এ সকল নামধারী নেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দলকে সুসংগঠিত করা প্রয়োজন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।