বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া জামায়াতের রান উইথ অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশ্রাফি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম
কচুয়া জামায়াতের রান উইথ অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশ্রাফি

চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশ্রাফির পক্ষে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিতে কচুয়ার সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহবান জানাতে এবং সকল ভোটারের কাছে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট দানের আহবান পৌঁছাতে এই ব্যতিক্রম কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা ও পৌরসভা শাখা।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় কচুয়ার আল ফাতেহা মাদ্রাসা মাঠ থেকে শুরু করে “মার্চ উইথ আশ্রাফী” প্রোগ্রাম টি কচুয়া ডাক বাংলো হয়ে সুবিদপুর হাই ওয়ে, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট,ফায়ার সার্ভিস, আকানিয়া বিশ্বরোড হয়ে কচুয়া বাজারে প্রবেশ করে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও ডাকবাংলো হয়ে আল ফাতেহা মাদ্রাসায় এসে শেষ হয়।

পৌর সভার এ সু বিশাল পথ অতিক্রম কালে মুহাদ্দিস আবু নসর আশরাফির সাথে ছিলেন, কচুয়া উপজেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাস্টার মো: সিরাজুল বসলাম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী কচুয়া পৌরসভা শাখা আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী, সেক্রেটারী মাওলানা মো: মনির হোসেন সাইদ, ১ নং সাচার ইউনিয়ন শাখা আমীর মীর মো: অহিদুজ্জামান, ৩ নং বিতারা ইউনিয়ন  শাখা আমীর মো: নাছির উদ্দিন মোল্লা, ৮ নং কাদলা ইউনিয়ন শাখা আমীর অধ্যাপক মো: আবু জাফর, ১০নং গোহট উত্তর ইউনিয়ন শাখা আমীর, অধ্যাপক মো: রফিকুল ইসলাম,১১ নং গোহট দক্ষিণ ইউনিয়ন শাখা আমীর মাওলানা মো: হেলাল উদ্দীন, ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন শাখা আমীর মাওলানা মো: আব্দুল মতিন, ২ নং ইউনিয়ন  শাখা সভাপতি মাওলানা মো: শহিদ উল্লাহ,  ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: জসীম উদ্দিন, ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: হেদায়েত উল্লাহ, ৬ নং ইউনিয়ন শাখা সভাপতি অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, ৯ নং কড়ইয়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মো: আব্দুর রহমান নিজামী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital