বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ঘড়িহানা সপ্রাবি’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম
ফরিদগঞ্জের ঘড়িহানা সপ্রাবি’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পঞ্চম শ্রেণী আমাদের স্কুলের একটি গুরুত্বপূর্ণ স্তর। এখান থেকে শিশুরা প্রাথমিক জীবনের পাঠ সম্পন্ন করে নতুন অধ্যায়ে প্রবেশ করে। আমরা চাই তারা যেন ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষকরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, যেন প্রতিটি শিক্ষার্থী নৈতিকতা, মানবতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী আমিন উল্যাহ, কমিউনিটি স্বাস্থ্যকর্মী সরোয়ার হোসেন সুমন, উত্তর চৌরাঙ্গা তা’লিমুল কুরআন নূরানী হাফেজি মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াছিন।
এসময়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন চন্দ্র দেবনাথ, আক্তার হোসেন, নাছরিন আক্তার, প্রাক্তন শিক্ষক আবু তাহের মুন্সি, কাজী আব্দুর রশিদ, মানবিক যোদ্ধা ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবিব আল ফারাবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital