বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম
কচুয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ

কচুয়ায় বিভিন্ন নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার।

কচুয়ায় নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি,বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার।

রবিবার নিজস্ব অর্থায়নে ব্যাটমিন্টন,বল ও ক্রিকেট সেট,নেট ও ভলিবল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। বিতরণকৃত মাদ্রাসা গুলো হলো গুলবাহার হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা,বরইগাঁও উত্তর পাড়া ফুল মতেরন্নেছা নূরানী হাফিজিয়া মাদ্রাসা,বরইগাঁও আজিজিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও মুরাদপুর চানবানু নূরানী হাফিজিয়া মাদ্রাসার।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন ,কোমল-মতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এজন্য আমার পক্ষ থেকে বিভিন্ন নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের তরুণদের মাঝে খেলা ধুলার সামগ্রী বিতরণ করে যাচ্ছি যাতে করে তাঁরা খেলা ধুলার সুযোগ থেকে বাদ না পরে যায়। শিক্ষার্থীদের পাশে আমি সবসময় থাকবো।

Model Hospital

এছাড়া আব্দুল কাহার আহমেদ মজুমদার বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবৃত্তি প্রদান, প্রতিবছর পবিত্র ঈদল ফিতর ও আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ, স্বাবলম্বী প্রকল্পের আওতায় গরু-সেলাই মেশিন বিতরণ, অসহায় পরিবারের কর্মসংস্থান এর ব্যবস্থায় পণ্য সামগ্রী সহ দোকান হস্তান্তর, বিনামূল্যের চিকিৎসা প্রদান,অসহায় পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন প্রদান সহ প্রয়োজনী নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান, সুপেয় পানি নিশ্চিতে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছেন ।

বিতরণকালে বরইগাও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: রবিউল আলম, প্রচার বিষয়ক সম্পাদক জনাব মো: শরীফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital