শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের পাইকদীতে মাতৃভাষা দিবস উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩১ পিএম
শাহমাহমুদপুরের পাইকদীতে মাতৃভাষা দিবস উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর পাইকদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি মিনি ক্রিকেটের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯৭১ একাদশকে ২ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ১৯৫২ একাদশ। ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়াটার এন্ড স্যানিটেশন ইন্সপেক্টর মোঃ আব্দুস সামাদ পাটওয়ারীর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টোড’স সোর্সিং লিমিটেড এর তরুন উদ্যোক্তা ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রবিউল আলম রনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার, চাঁদপুর চিল্ড্রেন একাডেমীর অধ্যক্ষ কাউচার পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোহেল পাটওয়ারী সোহাগ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল হেলাল ইনু, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন তন্ময়।
এসময় এলাকার সুধীজন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ক্রীড়াউৎসুক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ হাবিব। এছাড়া অনুষ্ঠানে সকল ভাষা শহীদদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital