বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজির গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজির গণসংযোগ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসাইন মিয়াজি।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ব্যাপক গণসংযোগ করেন। বুধবার (৩ ডিসেম্বর) ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাহী বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাজারের বিভিন্ন দোকান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় এবং এলাকার সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনসংযোগকালে শাহী বাজারের ব্যবসায়ীরা বাজারের দীর্ঘদিনের অবহেলা, যোগাযোগ সমস্যাসহ নানা অসুবিধার কথা তুলে ধরেন।

এ সময় ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, “শাহী বাজার ফরিদগঞ্জের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। নির্বাচিত হলে বাজারের যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন, আলোকসজ্জা, নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে। ব্যবসায়ীদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Model Hospital

এ সময় তিনি জনগণের সমর্থন প্রত্যাশা করে জানান, শাহী বাজারসহ পুরো ইউনিয়নের উন্নয়নই হবে তার অগ্রাধিকার।

গণসংযোগ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বাজারের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় তিনি তাদের চাহিদা ও মতামত সংগ্রহ করেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর এই গণসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকে তার উন্নয়ন ভাবনা ও অঙ্গীকারকে স্বাগত জানান। এই সময় জনসংযোগ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদগঞ্জ উপজেলার আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান,সেক্রেটারি আরিফ হোসাইন সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital