বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি।

শুক্রবার (৫ ডিসেম্বর)” বাদ জুম্মা মাদ্রাসা রোড লঞ্চঘাট রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, ত্রাণ ও পুনবাসন সম্পাদক আলী আহমাদ সরকার, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সিনিয়র সহ-সভাপতি হযরত আলী মাল, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital