শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিষ্ণুপুরে দাঁড়িপাল্লার গণসংযোগে

জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম
জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে এমপি পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে থেকে তিনি ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে তার সমর্থনে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন।

 গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।”

Model Hospital

তিনি আরও বলেন, “ গত ১৭ বছর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের  ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো।” দূর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগন ব্যলোটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট আব্দুল কাদের খান, ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারী মো. আল আমিন আখন্দ, সহকারী সেক্রেটারী মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬ নং ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫ নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কাশেম হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital