শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে শিবিরের দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে শিবিরের দোয়ার আয়োজন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাজনিত পরিস্থিতির অবনতি ও আইসিইউতে নেওয়ার খবরে তাঁর সুস্থতা কামনায় শাহরাস্তি পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল বাদ আছর পৌরসভার স্থানীয় এক মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে শিবিরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিবিরের সভাপতি ইব্রাহিম খলীল, শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব, সেক্রেটারি শাহেদ আলী তাহমীদ, পৌর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি আবু হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব। তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁরা চিকিৎসার জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সকল মত–পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়ার আহ্বান করেন।

Model Hospital

দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের পাশাপাশি দেশ–জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ সমাজে নৈতিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital