শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেবা থেকে বঞ্চিত ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করা হবে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ পিএম
সেবা থেকে বঞ্চিত ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করা হবে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা ছিলো ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর।

৬ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় এই সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপু-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ গঠন, সেই বাংলাদেশ গঠন হলে দেশের প্রতিটি নাগরিক হাতবাড়ালেই স্বাস্থ্যসেবা পাবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র সক্রিয় করে জনগণের জন্য প্রস্তুত করা হবে।

আজকে শহর জামায়াতের উদ্যোগে যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন হয়েছে, এমন আরো গুরুত্বপূর্ণ স্থানে আমরা চিকিৎসা বঞ্চিত লোকদের জন্য আয়োজন করেছি। এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Model Hospital

তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ন্যয় এবং ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা বিজয়ী হলে, ইনসাফের সরকার প্রতিষ্ঠিত হলে প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত সেসমস্ত ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করা হবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশা আল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন।

উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সবুজ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল বাতেন মিয়াজী।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই চিকিৎসা সেবা কার্যক্রমে মেডিসিন, গাইনি, ডেন্টাল, চক্ষুসহ বিভিন্ন রোগে বিশেষজ্ঞ ৮জন চিকিৎসক প্রায় ৫শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital