হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠনের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সামাদ
বিক্রয় প্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলে সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গঠিত ‘হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন’ বর্তমানে নানামুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

বর্তমান কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদ আলম ও মোশাররফ হোসাইন।

সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সোহাগ মজুমদার। তিনি এবার সহ টানা তিনবার সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মাসুম বিল্লাহ ও কামাল হোসাইন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবদুর সামাদ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইয়াসিন আরাপাত। সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন মিরাজ, ক্রীড়া সম্পাদক আ. রব, প্রচার সম্পাদক রাকিব হোসাইন ও অর্থবিষয়ক সম্পাদক আল-আমিন দায়িত্ব পালন করছেন।

এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো বিপদগ্রস্ত বিক্রয় প্রতিনিধিদের সহযোগিতা করা, এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসা এবং এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করতে নিয়মিত খেলাধুলা, ট্যুর প্রোগ্রাম এবং প্রতিবছর সম্মিলিত ইফতার আয়োজন করা হয়ে থাকে।
স্থানীয় পর্যায়ে সংগঠনটির মানবিক উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন নজরুল ইসলাম জুয়েল, আরিফ হোসাইন ও সাইফুল ইসলাম। সূচনালগ্ন থেকেই তাঁরা সংগঠনের সার্বিক দিকনির্দেশনায় ভূমিকা রেখে চলেছেন।
মানবতা, সহমর্মিতা ও ঐক্যের চেতনায় ‘হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন’ সামনের দিনগুলোতেও তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে দৃঢ় প্রত্যয়ী।





