বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব পূর্ব বাড়ৈগাঁও মানবসেবা সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম
মতলব পূর্ব বাড়ৈগাঁও মানবসেবা সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা
চাঁদপুরের মতলব দক্ষিণে “পূর্ব বাড়ৈগাঁও মানবসেবা সামাজিক সংগঠন” এর কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাড়ৈগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল মবিন প্রধান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাসেল প্রধান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন বেপারীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. সাইফুল ইসলাম বকাউল, মাওলানা মো. মোস্তফা বকাউল, মাওলানা মো. আবু জাফর, মাওলানা মো. নুরুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেক বেপারী প্রমুখ।
এসময় সংগঠনে সহ-সভাপতি মো. নজরুল ইসলাম পাটোয়ারী, মো. ছাত্তার প্রধান, মো. আলমগীর পাটোয়ারী, মো. মজিবুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রশিদ প্রধান, মো. কামাল প্রধান, মোজাম্মেল বেপারী, মো. মাসুদ প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম মো. নাছির প্রধান, মো. জসিম বেপারী, কোষাধ্যক্ষ আলামিন পাটোয়ারী, প্রচার ও মিডিয়া সম্পাদক আশিকুর রহমান বাবু বকাউল, দপ্তর সম্পাদক হালিম বেপারি সহ সংগঠনের সকল পর্যায়ের সদস্যরা। পরিচিতি সভাশেষে এলাকার কবরবাসীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital