বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মালিককে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম
শাহরাস্তিতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মালিককে জরিমানা
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ভেকু মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামে কৃষিজমির ফসলি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এর নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় ভেকুটি  জব্দ করা হয়। অভিযান বিষয়ে ইউএনও নাজিয়া হোসেন বলেন, কৃষিজমির টপ সয়েল সংরক্ষণ আমাদের অগ্রাধিকার—এটি নষ্ট হলে কৃষি উৎপাদন ব্যাহত হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “কৃষিজমির উর্বরতা নষ্টকারী যেকোনো অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অভিযানে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সহকারী ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জমির মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital