শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উবিতে পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম
উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উবিতে পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮নভেম্বর (সোমবার) সকাল ১১টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলণায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ন দিন। দীর্ঘদিনের স্মৃতিবিজরিত এ প্রতিষ্ঠান থেকে আজ তোমরা বিদায় নিচ্ছ। এ প্রতিষ্ঠান থেকে গত বছর ৭জন এ+ ও ৪জন গোল্ডেন ও বোর্ডবৃত্তি পেয়েছে। আশারাখি এ বছরও তার সুনাম ধরে রাখতে হবে। আর এ কৃতিত্ব অর্জন হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকদের কারনে। এ প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক অনেক মেধাবী ও দক্ষ।

তিনি বলেন, নারী শিক্ষা প্রসারে বিশিষ্ট শিক্ষাবিদ এটি আহমেদ হোসেন রুশদী এ অঞ্চলে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। আমার দাদী মরহুম রাবেয়া বেগমও এই প্রতিষ্ঠানটির প্রতি দুর্বল ছিলো । শিক্ষকরা এ প্রতিষ্ঠানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

Model Hospital

তিনি আরও বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি। এ প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মা হোসনে আরা বেগমকে, যিনি এ ভবনটি করার জন্য জমি দান করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। অটোপাশ থেকে সরাসরি পরীক্ষা তোমাদের জন্য অনেক ভালো। তোমরা এসএসসি পাস করে পাশ্ববর্তী জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। সেখানে সকল বিষয়ে অত্যন্ত মেধাবী শিক্ষক রয়েছে। অবকাঠামোগত দিক থেকে অনেক উন্নত জিলানী চিশতী কলেজ। কম্পিউটার শিখার জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। সেখানে তোমরা কম্পিউটার শিখতে পারবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন আজম, ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষক সোহরাব হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী, ফারজানা আক্তার, নবম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া লাবন্য ইভা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, সহকারি শিক্ষক মো: নেছার আহম্মেদ, সহকারি লাইব্রেরিয়ান মো: আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক আব্দুর রশিদ মাষ্টারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহরিমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital