রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউটস, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।

পরবর্তীতে উপজেলা সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

Model Hospital

তিনি বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তর থেকে এর বিরুদ্ধে সংশোধনমূলক উদ্যোগ নিতে হবে।” তিনি আরও বলেন, “টেকসই উন্নয়ন কাঙ্ক্ষিত হলে দুর্নীতি নির্মূল অপরিহার্য। এজন্য প্রয়োজন সমাজের সব শ্রেণি–পেশার মানুষের সমন্বিত ও সচেতন ভূমিকা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।

এ ছাড়া বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একে এম তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, আলোচনা ও মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।