রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে নবাগত ওসির সাথে জামাত প্রার্থী ডা. আব্দুল মোবিনের সৌজন্য সাক্ষাৎ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ পিএম
মতলব উত্তরে নবাগত ওসির সাথে জামাত প্রার্থী ডা. আব্দুল মোবিনের সৌজন্য সাক্ষাৎ
মতলব উত্তর থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় ডা. আব্দুল মোবিন নবাগত ওসি কামরুল হাসান মতলব উত্তরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা, স্থানীয় জনগণের প্রত্যাশা এবং জনসেবামুখী পুলিশিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ওসি কামরুল হাসান বলেন, তিনি সবসময় নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সর্বোচ্চ সতর্কতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানান।
সাক্ষাৎকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সামাজিক অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং স্থানীয় জনগণের সমস্যা-সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই মতলব উত্তরের উন্নয়ন, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে পরস্পর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ডা. মোবিন নবাগত ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
সাক্ষাতকালে মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, জামায়াতে ইসলামী নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার ,পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান,  পৌর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক, মাসুদ সরকার, পৌর জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক বাবুল প্রধান, আবদুল লতিফ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।