রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নেয়ামত, সচিব কাউছার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম
মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নেয়ামত, সচিব কাউছার

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আওতাধীন মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক (০১) বছরের জন্য মোঃ নেয়ামত উল্লাহকে আহ্বায়ক ও মোঃ কাউছার আলমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন: যুগ্ম আহ্বায়ক মোঃ মোবাশ্বের আহমেদ রাব্বি, মোঃ মেহেদি হাসান, মোঃ আজমির খাঁন উজ্জল, মোঃ সাগর (আকাশ), মোঃ হযরত আলী, মোঃ ওবায়েদ সরকার, মোঃ বাবুল মিয়া ফরাজী, মোঃ আকতার হোসেন, মোঃ আবুল হোসেন মোল্লা, যুগ্ম সদস্য সচিব মোঃ ফাহাদ পাঁচদোনা, মোঃ রুবেল প্রধানীয়া, মোঃ ছাব্বির হোসেন, মোঃ হাসান গাজি, মোঃ কাউছার (স), মোঃ সেলিম মোল্লা, মোঃ আঃ রশিদ প্রধান, মোঃ মেহরাব হোসেন, সদস্য মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার, মোঃ ফারুক মাল, মোঃ শাহ আলম, মোঃ আকরাম হোসেন, মোঃ আলমাস বেপারী, মোঃ জামাল মাল, মোঃ রাশেদ প্রধান, মোঃ জসিম উদ্দিন, মোঃ লালন (স), মোঃ আক্কাস, মোঃ নাছির দেওয়ান, মোঃ আবুল ঢালি, মোঃ মিজানুর রহমান মোল্লা, মোঃ হান্নান মাল, মোঃ বাবুল প্রধান, মোঃ আলী আক্কাস, মোঃ মনির হোসেন গাজী, মোসাঃ ছালমা আক্তার, মোসাঃ রোশু বেগম, মোসাঃ সেলিনা বেগম, মোসাঃ কাজল বানু, মোসাঃ সিমা বেগম।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।