রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন নিজেই নিজের পোস্টার অপসারণ করলেন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম
ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন নিজেই নিজের পোস্টার অপসারণ করলেন
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেই সঙ্গে আচরণবিধিও প্রকাশ করেছে ইসি। ছিল পুরনো ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশনাও। সেই আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. জালাল উদ্দিন।
আজ শুক্রবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে তিনি নিজেই পোস্টার অপসারণ করেন। এই ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই কমেন্টে বিভিন্ন মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন ড. জালাল উদ্দিনকে।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেন, আমি নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনে নির্দেশনা অনুযায়ী পোস্টার ব্যানার অপসারণ করার জন্য আমি সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি। আজকে আমি নিজেও পোস্টার ব্যানার অপসারণ করেছি।
আমাদের সকলকেই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে তাহলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করায় আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। বিগত নির্বাচন গুলোর যে কলঙ্ক আমরা বয়ে যাচ্ছি  আশা করি এই নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তা কেটে যাবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।