রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাদির উপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ সমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম
হাদির উপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওছমান হাদির উপর গুলি বর্ষন করে হত্যাচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে লুধুয়া আঞ্চলিক মহাসড়কে এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রতিবাদ মিছিলটি লুধুয়া থেকে শুরু হয়ে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয় হয়। পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রতিবাদ জানিয়ে বক্তৃতা ড. জালাল উদ্দিন।
এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা করছে। তা আর হতে দেয়া যাবে না। যারা ওছমান হাদীকে গুলি করেছে, তারা অবশ্যই ফ্যাসিস্টের দোসর।
তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত সেই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন।
ড. জালাল আরো বলেন, হাদিকে গুলি করা মানে আমাদের সবাইকে গুলি করা। সুতরাং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা মানতে পারি না। আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। আমরা তার নেতৃত্বে আগামী দিনে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, মোশারফ হোসেন মুরাদ, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি সালামত মিয়াজি সহ শত শত নেতাকর্মী।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।