বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাকে ১৩ বছর পর খুঁজে পেলো পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৩:৩৬ পিএম
হাজীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতাকে ১৩ বছর পর খুঁজে পেলো পরিবার

নিজস্ব প্রতিনিধি : মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হওয়ার ১৩ বছর পর হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেনকে (৫২) খুঁজে পেলো তার পরিবার। শনিবার বিকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। সে পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাইজের বাড়ির মরহুম সেকান্তর আলীর ছোট ছেলে। ২০০৮ সালে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হয় সে।

বর্তমানে মোতালেব হোসেন পরিবারের সদস্যদের কাছে রয়েছেন। তবে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নির্দেশে তাকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলমের সার্বিক তত্ত্বাবধান রাখা হয়েছে। মোতালেব হোসেন ১৯৮৯-১৯৯৮ সাল পর্যন্ত পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে কাউন্সিলর মো. শাহআলম জানান, ২০০৭ সালে হঠাৎ করে শারিরিকভাবে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে মোতালেব হোসেন। ওই সময়ে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম আ.স. মাহবুব-উল আলম লিপন ব্যক্তিগতভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার চিকিৎসায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ হয় সে।

এরপর মজিবুর রহমান রাব্বি নামের আমাদের এলাকার একজন ভাই (ঔষুধ কোম্পানীর প্রতিনিধি) মোতালেব হোসেনকে রামগঞ্জ বাজারে দেখতে পেয়ে আমাদেরকে অবহিত করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জে নিয়ে আসি। তার সুস্থতার জন্য চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তিনি শুভাকাঙ্খীদের সহযোগিতা কামনা করেন।

Model Hospital

রোববার পৌরসভা কার্যালয়ে মোতালেব হোসেনকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। এ সময় তাকে দেখে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আবেগাপ্লুত হয়ে পড়েন। এ দিকে মোতালেব হোসেনের সুস্থতার লক্ষ্যে চিকিৎসার জন্য ফান্ড গঠণে আজ সোমবার বিকাল সাড়ে চারটায় হাজীগঞ্জ বাজারস্থ বধুয়া কমিউনিটি সেন্টারে একটি সভার আয়োজন করেন সাবেক ছাত্রলীগ নেতারা। শুভাকাঙ্খীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital