রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রাইভেট হাসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন

BPHCDA চাঁদপুর জেলা সভাপতি ডাঃ মোবারক হোসেন, সম্পাদক জি এম শাহীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ পিএম
BPHCDA চাঁদপুর জেলা সভাপতি ডাঃ মোবারক হোসেন, সম্পাদক জি এম শাহীন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সম্মেলন ১৩ ডিসেম্বর চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেন হোসেন বিশ্বাস ডাম্বেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ডাঃ এ এম শামীম। নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহসভাপতি, সাধারন সম্পাদকসহ ১২টি পদে ১২জন নির্বাচিত হন। বাদবাকী পদ গুলো সমঝোতার ও কোআপট এর ভিত্তিতে পুরন করা হয়।

নব নির্বাচিত ও গঠিত কমিটি আগামি ৩ বছর দায়িত্ব পালন করবেন।

Model Hospital

কমিটি নিন্ম রুপ: সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী (প্রিমিয়ার হাসাপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), সিনিয়র সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর খান (চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঃ), সহ সভাপতি তোফায়েল আহমদে (হাজিগঞ্জ বিসমিল্লাহ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), মোঃ ইউনুছ ( চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার), নেছার আহমেদ (চাঁদপুর আল মানার হাসপাতাল), মুশতাক আহমেদ (নোভা এইড ডায়াগনস্টিক সেন্টার), মোঃ সফিউল্যাহ (পদ্মা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), দেওয়ান মোঃ রফিকুজ্জামান (চাঁদপুর মা ও শিশু হাসপাতাল), মোজাম্মেল হক (নিউ ল্যাব এইড হাসপাতাল, মতলব), সাধারণ সম্পাদক জি এম শাহীন (মেরিন হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন (চাঁদপুর ক্রিসেন্ট হাসপাতাল), সামছুল আলম (চাঁদপুর মিডল্যান্ড হাসপাতাল), তানভীর মিয়া আরিফ (ফ্যামেলী কেয়ার হাসপাতাল), মহসীন ভুইয়া (ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক), কোষাধ্যক্ষ বিজয় চন্দ্র সরকার খোন (নিউ লাইফ ডায়াগনস্টিক), সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান হেলাল (চাঁদপুর মুন হাসপাতাল), দপ্তর সম্পাতক সঞ্জয় সূত্রধর (গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার), সমাজ কল্যাণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (হিলশা মেডিকেল সেন্টার), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ জামাল সোহাগ (চাঁদপুর নিউ মেডিনোভা মেডিকেল সেন্টার), কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে ডাঃ এস এম সহিদ উল্যাহ (গ্রীণ ডায়াগনস্টিক সেন্টার), অধ্যাপক ডাঃ সালেহ আহমেদ (নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক, চাঁদপুর) ডাঃ মিনু রানী সরকার (মিনুস মাদারর্স কেয়ার ডায়াগনস্টিক), ডাঃ মিনহাজুর রহমান (প্রাইম স্পেশালাইজড হাসপাতাল, হাজিগঞ্জ), আঃ ছালাম আজাদ জুয়েল (মোহনা ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুর) মোঃ মাহবুবুর রহমান (আল আকসা ডায়াগনস্টিক সেন্টার), অনজন মিত্র (মীক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), মোঃ কাউসার হামিদ (চাঁদপুর কর্নফুলী হাসপাতাল), সিদ্দিকুর রহমান (আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক) ও লায়ন কুদ্দুছ মেহনতী ( বেস্টা ওয়ান ডায়াগনস্টিক, চাঁদপুর) ।

এ ছাড়া একটি উপদেষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ট কমিটি (আংশিক হলো নিন্ম রুপ) উপদেষ্ট, ডাঃ এম জি ফারুক (সাবেক সিভিল সার্জন)।
গোলাম মাহাবুব, (স্টার ডায়াগনস্টিক চাঁদপুর), ডাঃ এম এ গফুর (সন্ধানী ডায়াগনস্টিক ডায়াগনস্টিক), ডাঃ মহিবুর রহমান সাদাত (সাকিব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, মতলব) ডাঃ রাশেদুল রহমান তালুকদার, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন (রেইনবো হাসপাতাল চাঁদপুর), (ডাঃ সাদেকুর রহমান, ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টার ও জেনারেল হাসপাতাল), ডাঃ রাইসুল ইসলাম রুবেল, (গোল্ডেন হাসপাতাল হাজিগঞ্জ), জসিম উদ্দিন শেখ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী, (এসবিসিএল ডায়াগনস্টিক) আঃ শুক্কুর মাস্তান, (আল আমিন হাসাপাতাল), সফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, আঃ কাদের, (বেসিক এইড হাসপাতাল কচুয়া) ওমর ফারুক, (ম্যাক্রাওয়ান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক)

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।