রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াকের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম
নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াকের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুরে জেঁকে বসেছে শীত চারদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেলা জুড়ে বেড়েছে শীতের প্রকোপ। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার সাথে শীতল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। সারাদিন জুড়ে হালকা কুয়াশাচ্ছন্ন থাকে মাঝে মাঝে রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বইতে থাকায় অনেক বেশি শীত অনুভূত হয়।

শীতের প্রকোপে দুর্ভোগে পরেছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষরা। এসব মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে চাঁদপুরের সমাজসেবী এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

অদ্য ১৫ই ডিসেম্বর সোমবার বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সহযোগিতায় চাঁদপুরের নৌকার মাঝি, পথ শিশু, ভ্রাম্যমান রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে থাকা অসহায়দের গরিব ও দুঃস্থ ব্যক্তিদের শীত নিবারণে কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান,লঞ্চঘাট সুপারভাইজার আলী আজগর সরকার , বড় স্টেশন কমিউনিটি এর প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ, উপদেষ্টা হোসেন চোকদারসহ টিম বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

Model Hospital

কম্বল বিতরন শেষে তানিয়া ইশতিয়াক খান জানান, শীতের প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম প্রতি বছরের মত এ বছরও চালু থাকবে ইনশাআল্লাহ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।