শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে ঘাসিরচর কিশোর কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম
ঝাঁকজমকপূর্ণ আয়োজনে ঘাসিরচর কিশোর কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে অত্যান্ত ঝাঁকজমকপূর্ণ আয়োজনে মতলব উত্তর উপজেলার ঘাসিরচর কিশোর কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর সিজন-১ মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবসে মঙ্গলবার বিকালে ঘাসির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
টূর্ণামেন্ট আয়োজন করে ঘাসিরচর প্রবাসী ও যবুসমাজ। ফাইনাল খেলায় সুপার সেভেন বনাম ইয়াং ষ্টার একাদশ অংশগ্রহন করে। ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৫-৬ গোলের ব্যবধানে সুপার সেভেনকে হারিয়ে ইয়াং ষ্টার দল চ্যাম্পিয়ন হয়।
সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সরকার (মন্টু)। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুজাফফর হোসেন মাস্টারের পক্ষে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাশেদুল হাসান (চাঁদ)। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুবেল।
হাজার হাজার দর্শকস্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
উক্ত খেলাটি আয়োজন করে মানুষের মধ্যে বিনোদন সৃষ্টি করতে পেরে বেশ আনন্দিত ও গর্বিতবোধ করছেন ঘাসিরচর গ্রামের প্রবাসী ও যুবসমাজ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, মাদক সমাজের একটি অভিশাপ। এই খেলা আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজ মাদক ও সামাজিক অপরাধ থেকে দুরে থাকবে। এধরণের সুন্দর খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।