শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম
কচুয়ায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কচুয়ায় আকানিয়া আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথিকে সম্মান ক্রেস্ট তুলে দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

‎‎মহান বিজয় দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের সামাজিক সংগঠন আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়  প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আকানিয়া ফসলি জমিতে খোলা মাঠে এই ফুটবল টুর্নামেন্ট খেলার অনুষ্ঠিত হয়।  সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম মিয়াজীর সভাপতিত্বে ও এনটিভির প্রতিনিধ সাংবাদিক জাবেদ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

‎প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিয়মিত খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেলাধুলা মানুষকে শক্ত মনের অধিকারী হতে সাহায্য করে। সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। যুব সমাজকে ভয়ানক মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অনেক বড় ভূমিকা পালন করে। পড়াশোনা পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যেই আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের আমি ধন্যবাদ জানাই। সেই সাথে এই ধরনের আয়োজনে আমার সহযোগীতা অব্যাহত থাকবে।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উত্তর আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়েদুল হক,আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, কোষাধক্ষ্য আবদুল হাই মিয়াজী, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক মাওলানা লোকমান হোসেন, শফিকুল ইসলাম মিয়াজী প্রমুখ।

Model Hospital

‎অনুষ্ঠানে আগত সকল অতিথি খেলাটি উপভোগ করেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

‎আলোচনা শেষে আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। আয়োজন সফল করায় অতিথিরা আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।