সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিজয় দিবসে রাঙামাটি পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম
বিজয় দিবসে রাঙামাটি পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় জন্মগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে রাঙামাটি জেলা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ““মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরবের সর্বোচ্চ স্মারক। ১৯৭১ সালের এই দিনে লাখো শহিদের রক্ত আর অগণিত মা–বোনের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাদের সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে ইতিহাসে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় আজও পুলিশ সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের জান-মাল রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “শহিদ পুলিশ সদস্যদের পরিবার আমাদের গর্ব। তাঁদের ত্যাগ কখনো ভোলার নয়। বাংলাদেশ পুলিশ সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

এ উপলক্ষে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সম্মাননা স্মারক ও সৌজন্য উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।