শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৬ পিএম
কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ রাছেল : নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার বিতারা ব্লকের শিমুলতলী গ্রামে বারি গম-৩৩ জাতের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রকল্প মূল্যায়ন ও মনিটরিং), কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, ফারুকুল ইসলাম, সমীর চন্দ্র নন্দী, কার্তিক চন্দ্র নন্দী প্রমুখ।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, বারি গম-৩৩ জাতটি তাপ সহনশীল এবং জিংক সমৃদ্ধ জাত, সঠিক পরিচর্যা করতে পারলে বিঘা প্রতি ১৬-১৭ মন ফলন হবে এবং এটি সারাদেশে চাহিদা রয়েছে তাই বীজ উৎপাদন বাণিজ্যিক ভাবে লাভজনক। মাঠ দিবসে ৫০ জন স্থানীয় কৃষাণ কৃষাণী অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital