রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম
মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে এসইএল মডেল একাডেমি মাঠে মিলাদ ও দোয়া আয়োজন করে সাদুল্লাপুর ইউনিয়ন ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, সহ-সভাপতি আলমাছ প্রধান, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, সাবেক সদস্য হাসিব মোল্লা, বিএনপি নেতা কবির সরদার, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাশেম প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ শিকদার, সহ-সভাপতি জজমিয়া, সাংগঠনিক সম্পাদক আল মামুন বাবু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশাদ বেপারী, ৬নং ওয়ার্ড বিএনপির জসিম বেপারী সহ শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Model Hospital

প্রধান অতিথি আলমগীর সরকার বলেন, আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে৷ তাই সবাই তার জন্য দোয়া করবেন যাকে মহান আল্লাহ তাকে সুস্থতা দান করে পুনরায় এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলীয় প্রার্থীকে নির্বাচিত করবো।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।