বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম
ফরিদগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবতিকে ফাঁদে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন আহমেদের নির্দেশে এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রনাতলি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩০)–কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার রনাতলি এলাকার হাছান আলী বেপারী বাড়ির ছেলামত বেপারীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত সাইফুল ইসলাম তার স্ত্রীকে দিয়ে ভুক্তভোগী নারীকে (ছদ্মনাম: রহিম বেগম, বয়স ২৮) ঘরে ডেকে নেন। ওই নারী ঘরে প্রবেশ করলে সাইফুল ইসলাম দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারী ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন আহমেদ জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণের চেষ্টা) মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital