শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সংবর্ধনায় আজম খানের নেতৃত্বে চাঁদপুর-হাইমচরের নেতাকর্মীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম
তারেক রহমানের সংবর্ধনায় আজম খানের নেতৃত্বে চাঁদপুর-হাইমচরের নেতাকর্মীদের অংশগ্রহণ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর-হাইমচরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
২৪ ডিসেম্বর বুধবার রাতে দুটি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাস এবং লঞ্চযোগ ঢাকার উদ্দেশ্য রওনা করে।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে তারা প্রথমে ঢাকার এয়ারপোর্ট এলাকায় জড়ো হন। এরপর সকাল ৯টায় সেখান থেকে আজম খানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করে পায়ে হেঁটে ঢাকার ৩০০ ফিটে আয়োজিত তারেক রহমানের সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

নেতাকর্মীরা জানান, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন। তাকে স্বাগত জানাতে চাঁদপুরের কৃতি সন্তান আজম খানের পক্ষ থেকে আমরা ঢাকার রাজপথে সমবেত হয়েছি। আমাদের নেতা আজম খান নির্দেশনা দিয়েছেন, বিএনপি এবং ধানের শীষের বিষয়ে আমরা আপসহীন। আগামী নির্বাচনে কোন ব্যক্তি আমাদের কাছে বিষয় নয়। আমাদের একটাই লক্ষ্য ধানের শীষকে বিজয় করা। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সবাই কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর থানা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন খান, হানারচর ইউপির সাবেক চেয়ারম্যান মোতালেব মাস্টার, চান্দ্রা ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কালু মৃধা, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা হোসেন খান, কেন্দ্রীয় জিয়া সংসদের সদস্য শরীফ খান, আশিটাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোতালেব খান, যুবদল নেতা ফয়সালসহ চাঁদপুর হাইমচর উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital