বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে।
উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের খ্রিস্টান পল্লীতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকালে সাধু জোসেফের গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ফাদার লেনার্ড রেভেরু’র নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রার্থনায় খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ নানা বয়সের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
বিশেষ প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা উপহার হিসেবে কেক কাটেন খ্রিস্টান পল্লীর শিশু-কিশোররা। এ সময় উৎসবমুখর পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
এছাড়া স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বড়দিন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
অনুষ্ঠানে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে জোসেফ ডি সিলভা, জন ডি সিলভা, ম্যালকম ডি সিলভাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital