বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব চাঁদপুরের বিল্লাল হোসেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম
এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব চাঁদপুরের বিল্লাল হোসেন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।

জানা গেছে, এলডিপির মহাসচিব পদ শূন্য হওয়ায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগদান করায় মহাসচিবের পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে বিল্লাল হোসেন মিয়াজীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

বিল্লাল হোসেন মিয়াজী এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সংগঠিত করতে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।

Model Hospital

বিল্লাল হোসেন মিয়াজী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ এলাকার রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী হয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে নির্বাচন করবেন তিনি।

প্রসঙ্গত, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপি ত্যাগ করে দলটিতে যোগদান করেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে এলডিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital