শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০২ পিএম
ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার লক্ষ্যে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে “ফরিদগঞ্জ পৌরসভা নাগরিক ফোরাম” গঠন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে শিক্ষানুরাগী ও সমাজকর্মী, ফরিদগঞ্জ এ. আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফোরামের নেতা মো. মোশাররফ হোসেন নান্নু-কে আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষক জাকির হোসেন পাটওয়ারী (জাকির স্যার)-কে যুগ্ম আহ্বায়ক এবং গবেষক ও লেখক মো. ইমাম হোসেন-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল সচেতন নাগরিকদের পর্যায়ক্রমে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
ফরিদগঞ্জ পৌরসভা নাগরিক ফোরাম পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবে সংগঠনটি।
নবগঠিত নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ফরিদগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital