বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে জামায়াতে ইসলমী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের  কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজসহ চাঁদপুর-৩ সংসদীয় আসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital