বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন উত্তোলন করলেন সাংবাদিক জাকির হোসেন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ পিএম
চাঁদপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন উত্তোলন করলেন সাংবাদিক জাকির হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাংবাদিক জাকির হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিক জাকির হোসেন বলেন, “চাঁদপুরকে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকতা জীবনে আমি সবসময় সাধারণ মানুষের কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার জনগণের প্রতিনিধিত্ব করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চাঁদপুরকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা বিশ্বাস করি, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. হারুনুর রশিদ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital